এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জুন) গভীর রাতে সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম (২৭) এবং সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জীবন মোল্লা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার নথিপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে মো. জীবন মোল্লার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত বছরের (২০২৪) ২৫ নভেম্বর দায়ের করা ওই মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।