এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের মূল হোতাসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোবাইল ও আইএমইআই পরিবর্তনের বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়।
গত ০২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন শিমলিম টাওয়ার মার্কেটের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে জালাল (৪০) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. একরামুল হোসেন (২৫)। বর্তমানে একরামুল সাভারের শাহিবাগ এলাকায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শিমলিম টাওয়ার মার্কেটে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, একটি ল্যাপটপ, আইএমইআই পরিবর্তন করা ৯টি চোরাই মোবাইল ফোন, মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ২নং আসামি মো. একরামুল হোসেন এই চক্রের মূল হোতা। তাদের এই চক্রে ১০-১২ জন সদস্য রয়েছে। চক্রের অন্য সদস্যরা রাস্তাঘাট থেকে চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে ১নং আসামি জালালের কাছে হস্তান্তর করত। পরবর্তীতে তারা প্রযুক্তির অপব্যবহার করে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সাভার ও এর আশপাশের এলাকায় গোপনে বিক্রি করত।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।