এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় বনভূমি পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব বনায়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার বলিপাড়া ইউনিয়নের মেনরোয়া পাড়া, হৈতং খুমী পাড়া এবং ডাকছৈ পাড়াসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে তোলা বাগানগুলো ঘুরে দেখেন।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ‘স্কেলিং আপ ফরেস্ট ল্যান্ডস্কেপ রেস্টোরেশন ইন চিটাগং হিল ট্র্যাক্টস’ (Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts) শীর্ষক প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা আইআইইডি (IIED) ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development)-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও বিএনকেএস।
পরিদর্শনকালে প্রধান অতিথি খামলাই ম্রো সৃজিত বাগান ও বনজ সম্পদের পরিচর্যা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও বন শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এখানকার মানুষের জীবন-জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। বনভূমি ধ্বংস হলে পরিবেশের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ভবিষ্যৎও ঝুঁকির মুখে পড়ে। তাই স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বন পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, “প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও বন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষা ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।”
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মংচপ্রু মারমা বলেন, বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এনজিও, স্থানীয় জনপ্রতিনিধি ও পাহাড়ি জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই প্রকল্প সেই সমন্বয়ের একটি অনন্য উদাহরণ।
পরিদর্শনকালে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছ রোপণ, পাহাড়ি জমির সঠিক ব্যবহার পদ্ধতি এবং বনায়নে স্থানীয়দের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, বিএনকেএস-এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, আরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং মারমা, বিএনকেএস পার্টনার প্রোগ্রাম লিড সুগত জীবন চাকমা এবং সমাজসেবা সুপারভাইজার আমির হোসেন প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।