এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বনের ওপর নির্ভরশীল হতদরিদ্র ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে যুক্ত পাহাড়ি ও বাঙালি ৬০ জন নারীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় ব্যাঙছড়ি মারমা পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর অর্থায়নে এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নাধীন ইইআরডি-সিএইচটি (EERD-CHT) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের সাব-প্রকল্প “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প”-এর অংশ হিসেবে মূলত এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘কাপ্তাই-রাঙামাটি সদর হাতি করিডোর যৌথ বিসিজি’-এর আওতাধীন ব্যাঙছড়ি মারমা পাড়া ও মুসলিম পাড়ার মোট ৬০টি পরিবারের নারী সদস্যদের প্রত্যেককে ৬ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ৬০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি প্রতিনিধি চম্পা চাকমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কর্মকর্তা কামনাশীষ খীসা, স্থানীয় কার্বারী সুইহলাচিং মারমা, বিসিজি-এর সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিপন মারমা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি থুইসাই মারমাসহ প্রকল্পের উপকারভোগী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পরিবারগুলোতে বিকল্প আয়ের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাপ্ত এই অর্থ দিয়ে উপকারভোগী নারীরা শাকসবজি চাষ ও হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এর মাধ্যমে গ্রামীণ নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।