এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান ও পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান হাওলাদারের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইউনিয়নের পশ্চিম পাতরাইল গ্রামের হাজী খবির উদ্দিনের বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাজী খবির উদ্দিনের সভাপতিত্বে এবং গোলাম মওলা মুন্সীর সঞ্চালনায় বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বৈঠকে বক্তারা বলেন, শাহজাহান হাওলাদার একজন সদালাপী, নিরহংকারী ও জনবান্ধব মানুষ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। ইউনিয়নের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের কল্যাণে একজন যোগ্য ও দূরদর্শী নেতা হিসেবে তাকেই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনের প্রার্থী শাহজাহান হাওলাদার বলেন, “জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করলে আজিমনগরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। নাগরিকদের ভোগান্তি দূর করতে অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ, জন্মনিবন্ধন সহজীকরণ এবং দরিদ্র-অসহায় মানুষদের সরকারি ভাতা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”
এলাকার প্রতি নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমার ব্যবসা ঢাকায় হলেও আমার নাড়ির টান এবং মন পড়ে থাকে গ্রামের মানুষের কাছে। আমি ক্ষমতার লোভে নয়, বরং এলাকার মানুষের পাশে থেকে তাদের ভালোবাসা নিয়ে আজীবন সেবা করে যেতে চাই।”
উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী আগামী নির্বাচনে শাহজাহান হাওলাদারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মার্চ ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।