এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজের কবি জসিমউদ্দিন হলে সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ফাহিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য প্রফেসর আবদূত তাওয়াব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদরাসা বিষয়ক সম্পাদক মো. ঈসমাইল হোসেন, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাউদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি মুয়াজ বিল্লাহ এবং মহানগর ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের জন্য নয়; বরং মানুষের চরিত্র গঠন, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জীবনে ধারণ করার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত করতে হবে। একই সঙ্গে তারা নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মার্চ ১৫, ২০২৫
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
বরিশাল | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।