এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম রাব্বানীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. শহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের অস্থায়ী ২১৬টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২১৭টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।