এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে মাদকসহ এক যুবককে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মোঃ রূপচাঁদ আলী। তিনি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আক্কেল বিশ্বাসের ছেলে। আটকের সময় তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা এবং নয় পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা শাকিবুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় মাদকের অপব্যবহার ও কেনাবেচা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাড়া-মহল্লায় সহজেই মিলছে বিভিন্ন মাদকদ্রব্য। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হন। শনিবার রাতে মাদক কেনাবেচার সময় রূপচাঁদ আলীকে হাতেনাতে মাদকসহ আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
তবে এলাকাবাসীর অভিযোগ, মাদক ক্রেতা বা বহনকারীকে আটক করা সম্ভব হলেও মূল কারবারিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। উপরন্তু, মাদক ধরিয়ে দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে এলাকাবাসীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলেও তারা অভিযোগ করেছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিন পিস ইয়াবা ও নয় পিস টাপেন্টাডলসহ রূপচাঁদ আলী নামের এক যুবককে স্থানীয় জনতা আটকে পুলিশে সোপর্দ করেছে। আটক যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নভেম্বর ২, ২০২৪
ফেব্রু ৮, ২০২৫
সেপ্টেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।