এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে সিয়াম (১৩) নামের এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাক্প্রতিবন্ধী বাবা আরিফ রাঢ়ীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে নিহত সিয়ামের আপন চাচা পলাশ বাদী হয়ে নেছারাবাদ থানায় এ মামলা করেন। বর্তমানে অভিযুক্ত বাবা আরিফ রাঢ়ী পুলিশ হেফাজতে রয়েছেন।
এর আগে শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট-সংলগ্ন সন্ধ্যা নদী থেকে সিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান আরিফ রাঢ়ী। রাত ৮টা পর্যন্ত তাঁরা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন সিয়ামের মা মুন্নী বেগম। পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিয়ামের বড় ভাই পাশের গোবিন্দকাঠি গ্রামে বাবা আরিফকে দেখতে পান। সে সময় সিয়ামের কথা জানতে চাইলেও আরিফ কোনো উত্তর দেননি বলে দাবি করেন মুন্নী বেগম।
এদিকে, শুক্রবার ছেলের নিখোঁজের বিষয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা মুন্নী বেগম। পরদিন শনিবার সকালে নদীতে ছেলের মরদেহ ভেসে থাকার খবর পান তিনি।
কান্নাজড়িত কণ্ঠে মুন্নী বেগম বলেন, “ছেলের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখেছি। আমার সন্দেহ, নৌকায় মাছ ধরার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকতে পারে। সিয়ামকে নিয়ে নদীতে যাওয়ার পর থেকে আমার স্বামীও আর বাড়ি ফেরেননি।”
মামলার বাদী ও সিয়ামের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর থেকেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর গোবিন্দকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও সিয়ামের কোনো সন্ধান মেলেনি। পরে শনিবার সকালে নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফ রাঢ়ীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “সিয়াম নিখোঁজের ঘটনায় শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আটক আরিফ রাঢ়ীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
অক্টোবর ৩০, ২০২৫
অক্টোবর ৭, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।