পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন এবং তামাকমুক্ত, টেকসই ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার প্রত্যয়ে পিরোজপুর পৌরসভায় এক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘Tobacco Control for Sustainable and Healthy Cities in Bangladesh’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামবাংলা উন্নয়ন কমিটি’ এবং ‘পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন পিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রচারণা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।