মহম্মদপুরে আ. জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে রাজাপুরের জয়

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৪ অক্টোবর, ২০২৬ ৪:৩৫ পিএম
শেয়ার করুন:
মহম্মদপুরে আ. জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে রাজাপুরের জয়

মাগুরার মহম্মদপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সাবেক কৃতি ফুটবলার আ. জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

উদ্বোধনী ম্যাচে নড়াইলের লোহাগড়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের ‘আর আর এফসি’ ফুটবল একাদশ। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে রাজাপুর দলের খেলোয়াড় অবুজ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

এর আগে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শালিখা-মহম্মদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আহসান হাবিব এবং সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির। 

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. অলেদ আলী মোল্লা, সংগঠনের সাবেক সভাপতি মো. মোস্তাক আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এদিকে জমজমাট এ ফুটবল ম্যাচটি উপভোগ করতে দুপুর থেকেই মাঠে ভিড় জমান বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক। পুরো খেলাজুড়েই দর্শকদের উচ্ছ্বাস, উল্লাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।