সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল, সহায়তার আশ্বাস

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ অক্টোবর, ২০২৬ ২:২৫ পিএম
শেয়ার করুন:
সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল, সহায়তার আশ্বাস

ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। 

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) তিনি উপজেলার বাছারডাংগী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলী বেপারীর বাড়ি পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। 

জানা গেছে, সম্প্রতি বাছারডাংগী গ্রামের আলী বেপারীর বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের বসতঘর, ঘরে রক্ষিত নগদ অর্থসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে এ বিপদে ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে তিনি পরিবারটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্যক্তিগত ও সরকারিভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।