এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের কাজ না করেই ভুয়া ভাউচার দিয়ে অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগে ৯ জন প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে উল্লেখিত ৯টি বিদ্যালয়ের জন্য মোট ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। তবে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা কোনো প্রকার কাজ না করেই বরাদ্দকৃত অর্থ তুলে নেওয়ার উদ্দেশ্যে শিক্ষা অফিসে অসম্পূর্ণ ও ভুয়া ভাউচার জমা দেন। পরবর্তীতে দাপ্তরিক তদারকিতে বিষয়টি ধরা পড়ে।
**শোকজপ্রাপ্ত বিদ্যালয়গুলো হলো—**
আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলবাক (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ৩ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম স্বাক্ষরিত ওই নোটিশে আগামী ৫ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষকদের লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেশ দাস এবং মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজ্জন বর্মন নিজেদের নির্দোষ দাবি করেন। তারা জানান, বিদ্যালয়ে সংস্কার কাজ সম্পন্ন করার পরই নিয়মানুযায়ী ভাউচার জমা দেওয়া হয়েছিল।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম জানান, সরকারি বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করা হবে না। তিনি বলেন, “কাজ না করেই ভাউচার জমা দেওয়ার বিষয়টি প্রাথমিক তদন্তেই প্রমাণিত হয়েছে। নোটিশ জারির ৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।