এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরকান্দা কুমার নদের ওপর নির্মিত ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বনির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু।
এছাড়া স্থানীয় যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেন। পৌর যুবদলের পক্ষে অংশ নেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু ও সদস্যসচিব জাহিদ মাতুব্বরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।