এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধে সংশ্লিষ্টতার দায়ে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত)-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার দুই ছেলে মো. নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত মতন মিয়ার দুই ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। রায়ে আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।
মামলার অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দণ্ডবিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়। এছাড়া জয়নাল আবেদীনকে (৫৫) দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। তবে তাঁদের পূর্ববর্তী হাজতবাসের সময় মূল সাজা থেকে বাদ যাবে বলে আদেশে উল্লেখ করা হয়।
অন্যদিকে, অপরাধে জড়িত থাকার প্রমাণ না মেলায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, জাবেদ মিয়া, হাসি বেগম, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমকে খালাস দেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। এর জেরে সৎভাই ও তাঁর স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবানা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের জরিমানার অর্থ মামলার এজাহারকারীর পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
অক্টোবর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৯ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৯ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।