এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে সম্মানজনক ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন ফরিদপুরের নগরকান্দার শিক্ষক কুন্তলা মজুমদার।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে অনন্য মেধার স্বাক্ষর রাখা এবং এমএড পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
কৃতী এই শিক্ষক ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার মতো মহান পেশার পাশাপাশি উচ্চশিক্ষায় তাঁর এই অসাধারণ সাফল্য সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের এমন জাতীয় পর্যায়ের অর্জনে উচ্ছ্বসিত তাঁর সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় শিক্ষানুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষক কুন্তলা মজুমদারকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন এলাকাবাসী।
মার্চ ১১, ২০২৬
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।