এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণার মোহনগঞ্জে কোনো ধরনের বৈধ সনদ বা কাগজপত্র ছাড়াই রোগীদের দন্ত চিকিৎসা ও অস্ত্রোপচার করার দায়ে দুই ভুয়া চিকিৎসককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের স্টেশন রোড এলাকার ‘মৌ ডেন্টাল কেয়ার’ নামক একটি চেম্বারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সোহানুর রহমান সুরাপ ও এস এম রাহী। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত নিবন্ধিত দন্ত চিকিৎসক না হয়েও সরাসরি রোগীদের চিকিৎসা দেওয়ার অপরাধে সুরাপকে ১০ হাজার টাকা এবং রাহীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিজেদের কেবল সিরিয়াল দেওয়ার সহকারী ও টেকনিশিয়ান হিসেবে পরিচয় দিলেও ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে তাঁদের রোগীদের দাঁতের অস্ত্রোপচার ও চিকিৎসা দিতে দেখতে পায়। এ সময় চিকিৎসাসংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র বা পেশাগত সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বিএমডিসি সনদধারী প্রকৃত চিকিৎসকের নাম ও ডিগ্রি ব্যবহার করে সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণা করে আসছিল। বাস্তবে সেই চিকিৎসকরা উপস্থিত না থাকলেও তাঁদের নাম ভাঙিয়ে অনভিজ্ঞ টেকনিশিয়ান ও সহকারীরাই সেখানে নিয়মিত রোগী দেখতেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
আইন অনুযায়ী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ মোতাবেক বিএমডিসি-র বৈধ নিবন্ধন বা স্বীকৃত ডেন্টাল ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারেন না; এমনকি রোগীদের কোনো ধরনের চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র কিংবা ইনভেসিভ প্রসিডিউর পরিচালনা করতে পারেন না। এছাড়া উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, ডেন্টাল টেকনিশিয়ান বা সহকারীরা কেবল নিবন্ধিত চিকিৎসকের অধীনে সহায়ক ভূমিকা পালন করতে পারবেন, স্বাধীনভাবে চেম্বার খুলে কোনোভাবেই চিকিৎসা দিতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করা দণ্ডনীয় অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং ভুয়া চিকিৎসকদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৯ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৯ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৯ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।