এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনায় মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই কম্বল ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর (২০২৪) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। নেত্রকোনা মডেল থানার এসআই মোজাক্কের ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের চোরাইকৃত "WOOLSPUN Creta Super Soft Mink Blanket" কম্বল উদ্ধার করা হয়। একই সাথে চুরির ঘটনার সাথে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— নেত্রকোনা জেলা ও থানার সিংহুর বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া ওরফে সোলেমান (২৫) এবং ঠাকুরাকোনো ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সজল (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা কম্বল চুরির সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।