এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ-নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও মানবিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং যৌথ মানবিক কর্মকাণ্ডের পরিধিও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন।
‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএসের চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের চোখের বিভিন্ন রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।
বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের অন্যতম মূল্যবান সম্পদ। নিয়মিত চক্ষু পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি অনেক জটিল চোখের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মানবিক উদ্যোগ স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করবে।
দিনব্যাপী আয়োজিত এ চক্ষু শিবিরে চিকিৎসক, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রোগী ও সেবাগ্রহীতারা অংশ নেন। শত শত মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁও | ২ আগস্ট, ২০২৬
ঢাকা | ২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।