এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-২-এর পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কলেজটির ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়।
এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সংশ্লিষ্ট থানার পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে মামলা দায়েরের পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে এসআরবি-১৩ (রংপুর সিপিএসসি) এবং এসআরবি-৩ (মগবাজার সিপিসি-২)-এর একটি যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রথমে তাকে রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মোছা. লাকী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নম্বর: সি.আর. ৬৭৪/২০২৬)। পরে ৯ জুলাই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় দায়ের করা এ মামলায় খালিদ পারভেজ ছাড়াও রবিউল ইসলাম নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ ভুক্তভোগী ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। তবে গত ১৬ জুন ওই নারীকে কোনো কিছু না জানিয়েই তালাক দেন খালিদ।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তালাকের পরও তিনি ওই নারীর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন খালিদ। এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আইনি আশ্রয় নেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
সোশ্যাল মিডিয়া | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।