এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না; এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি। এমন পরিস্থিতিতে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন কে এম নাজমুল হক।
পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ফিনল্যান্ড ও বেলারুশসহ বিভিন্ন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মত হচ্ছে না। পাশাপাশি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি বলে তিনি দাবি করেন।
নাজমুল হক আরও বলেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি এখন আর শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত কেন দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে, তা নিয়েও প্রশ্ন উঠছে বলে তিনি উল্লেখ করেন।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে ফেসবুক পোস্টে বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও তাতে সফলতা আসেনি। ফলে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাকেই ভারত এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে মনে করছে।
আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে কে এম নাজমুল হক বলেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে আগেই পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে দেন। অথচ এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় সেই নেতাকর্মীদেরই আবারও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
পোস্টে তিনি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশত্যাগের পর দেওয়া বক্তব্যের প্রসঙ্গও টানেন। নাজমুল হকের ভাষ্য অনুযায়ী, সে সময় জয় বলেছিলেন, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’
পোস্টের শেষে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্য থেকে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।
ফেব্রু ২৫, ২০২৬
নভেম্বর ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
সোশ্যাল মিডিয়া | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।