এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির পর ওয়াশিংটন ডিসির নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) স্কট বেসেন্ট।
মার্কিন প্রভাবশালী দৈনিক *দ্য নিউইয়র্ক টাইমস*-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটির সঙ্গে যুক্ত দুই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরান থেকে সরাসরি প্রাণনাশের হুমকি পাওয়ার পরই নিরাপত্তাজনিত কারণে তাকে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসেন্টের ওপর আসা হুমকির মাত্রা ঠিক কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বা বিদেশে বড় ধরনের আঘাত হানার মতো সক্ষমতা ইরানের বেশ সীমিত।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে সতর্ক করেছিলেন যে, মার্কিন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা বেশ অগ্রসর পর্যায়ে পৌঁছেছে।
কেন এই হুমকি?
মূলত গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা সংক্রান্ত নীতিতে নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য হলো—আন্তর্জাতিক নৌপথে হামলা বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল রাখতে তেহরানকে বাধ্য করা।
ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি দেশটির সঙ্গে লেনদেনে যুক্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপরও একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপের নেতৃত্বে থাকার কারণেই মূলত বেসেন্ট ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পিছু হটবেন না বেসেন্ট
ইরানের হুমকি সত্ত্বেও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে অর্থমন্ত্রী কোনোভাবেই দমে যাবেন না। তিনি অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং নৌ অবরোধ বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই পদক্ষেপের কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যেই ভেঙে পড়ছে।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।