বোয়ালমারীতে জমকালো আয়োজনে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে জমকালো আয়োজনে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা

দেশীয় পণ্য, হস্ত ও কুটিরশিল্পের প্রসার এবং সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। 

বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘দক্ষিণ অঞ্চল শিল্প পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

আয়োজকেরা জানান, মেলায় দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, পোশাক, গৃহস্থালি ও তৈজসপত্রসহ নানাবিধ পণ্যের সমাহার ঘটেছে। মেলায় বিভিন্ন পণ্যের মোট ২৭টি বাণিজ্যিক স্টল অংশ নিয়েছে। এছাড়া কেনাকাটার পাশাপাশি দর্শনার্থী ও শিশুদের বিনোদনের জন্য রয়েছে মিনি সার্কাস, বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড এবং মুখরোচক খাবারের বেশ কয়েকটি ফাস্টফুডের স্টল। ফলে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা ও আনন্দ উপভোগের এক চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। 

মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়ার সভাপতিত্বে এবং মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন খান রাব্বি প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, বিএনপি নেতা মো. চুন্নু শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইকবাল ঠাকুর পিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা যুবদল নেতা কামরুজ্জামান হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদল নেতা আলামিন হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, পৌর কৃষক দলের সভাপতি বজলুর করিম চাঁদ, খালিদ মাহমুদ দুলাল এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মিয়া দিপুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি আশা প্রকাশ করে জানায়, এই মেলার মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি দেশীয় কুটির ও ক্ষুদ্রশিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।