আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তাজমীম আরেফিন সিদ্দিকী মীম উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল বাশার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে এ মামলা করেন। গ্রেপ্তার মীম ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।