এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মরদেহের প্রাথমিক সুরতহালে আঘাত, হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের (আবুল হোসেন মাস্টার বাড়ি) ইকবাল হোসেনের মেয়ে। সে স্থানীয় মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
নিহতের মেজো জেঠা আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের নয়নপুর গ্রামে। বাড়ির কাছেই সদরের মাহতাপুর নূরানী মাদরাসায় পড়ত নুয়া। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে বাড়ি থেকে মাদরাসায় যায়। দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় যায়। এরপর বিকেলে মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের সড়কের পাশে একটি ঘরের পেছনে স্থানীয়রা তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো সুস্পষ্ট আলামতও মেলেনি। উদ্ধারের সময় শিশুটির দাঁত শক্তভাবে কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পেছনে অন্য কোনো শারীরিক বা চিকিৎসাজনিত কারণ থাকতে পারে।”
ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ৯ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।