নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে সোয়া ৯ লাখ টাকা উদ্ধার, কৃষক দল নেতাসহ আটক ৩

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৪ নভেম্বর, ২০২৬ ১২:৩০ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় ছিনতাইয়ের ৮ ঘণ্টার মধ্যে সোয়া ৯ লাখ টাকা উদ্ধার, কৃষক দল নেতাসহ আটক ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ১৩ হাজার টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কৃষক দলের এক নেতাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। 

আটক ব্যক্তিদের মধ্যে কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্না রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা সদরের এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপের গতিরোধ করে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান শুরু করে।

পুলিশের তৎপরতায় ঘটনার মাত্র ৮ ঘণ্টার মাথায় ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে রবিন ও মুন্নাসহ তিনজনকে আটক করে পুলিশ। 

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।