সদরপুরে জেলা তথ্য অফিসের প্রচার: ডেঙ্গু প্রতিরোধ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে জনসচেতনতা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৪ নভেম্বর, ২০২৬ ১১:১৯ এএম
শেয়ার করুন:
সদরপুরে জেলা তথ্য অফিসের প্রচার: ডেঙ্গু প্রতিরোধ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে জনসচেতনতা

ফরিদপুরের সদরপুরে ডেঙ্গু সংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতনতামূলক পথপ্রচার চালিয়েছে জেলা তথ্য অফিস। 

মঙ্গলবার (৩ নভেম্বর) ফরিদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দিনব্যাপী এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

প্রচারণাকালে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, টায়ার কিংবা যেকোনো পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। 

পাশাপাশি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২’-এর উদ্বোধন ও গুরুত্ব তুলে ধরে ব্যাপক প্রচার চালানো হয়। 

জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিসচেতনতার কোনো বিকল্প নেই। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। জনস্বার্থে তাদের এ ধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।