এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমিল্লায় আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ার বাসিন্দা আলতাফ হোসাইন রাথারের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় যান। এরপর রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দেন।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুদিন ধরে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে পরিবারের অনুরোধে তার মাকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে অবস্থানের ব্যবস্থা করা হয়েছিল। নিখোঁজের পর থেকেই কলেজ কর্তৃপক্ষ ও পরিবার তাকে হন্যে হয়ে খুঁজছিল।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত ও খোঁজাখুঁজি শুরু করে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহাসড়ক সংলগ্ন জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
সেপ্টেম্বর ২১, ২০২৬
আগস্ট ১, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।