আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান হাফেজ মাওলানা ইমরান হোসাইন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৪ নভেম্বর, ২০২৬ ১২:২০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান হাফেজ মাওলানা ইমরান হোসাইন

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ও জনসেবার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক হাফেজ মাওলানা ইমরান হোসাইন। তিনি পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবু শেখের ছেলে। 

কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে অনুভূতি ব্যক্ত করে হাফেজ মাওলানা ইমরান হোসাইন বলেন, "আমি এই ৮ নম্বর ওয়ার্ডেরই সন্তান। এই জনপদের মাটি ও মানুষের সঙ্গে আমার গভীর আত্মিক টান। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার তাগিদ থেকেই আমার এই সিদ্ধান্ত। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, ন্যায্য নাগরিক অধিকার নিশ্চিত করা এবং নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি কাজ করতে চাই।"

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের অনুন্নত রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং একটি মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং সেবার মানসিকতা নিয়েই মাঠে নেমেছেন উল্লেখ করে হাফেজ মাওলানা ইমরান হোসাইন বলেন, "দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি ওয়ার্ডের প্রতিটি মানুষের সেবক হিসেবে পাশে থাকতে চাই। একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল ওয়ার্ড গঠনে আমি ৮ নম্বর ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।