এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
যুবসমাজকে উৎসাহিত করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও যুব সংগঠক ইব্রাহীম হাবিব মিলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুব সংগঠক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং সফল যুব ঋণগ্রহীতা থুইনচিং মারমা। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান ও যুব ঋণের চেক সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। একই সাথে নিবন্ধিত বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে পরিবেশ সুরক্ষায় গাছের চারা তুলে দেওয়া হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বাউল শিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশের লোকসংগীত পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।