এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টায় স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।
মানববন্ধনটি পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
**'সবচেয়ে জনপ্রিয় ও আস্থাভাজন নেতা'**
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন দীপেন দেওয়ান। তিনি পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের কাছে সমানভাবে জনপ্রিয় এবং আস্থার প্রতীক।
বক্তারা অভিযোগ করে বলেন, অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতিধারা অব্যাহত রাখতে তাঁর মতো একজন যোগ্য ও ত্যাগী নেতাকে পুনরায় মন্ত্রিত্বে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
রাঙ্গামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম অ্যাস্থেটিক কাউন্সিল (জাক)-এর সভাপতি শিশির চাকমা, জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, সমাজসেবক আমির মোহাম্মদ ছাবের, রাঙ্গামাটি বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, নারী নেত্রী রাবেয়া সুলতানা, সাবেক শিক্ষিকা গৌরিকা চাকমা, মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি মংসুই প্রু মারমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, লুমা লুসাই এবং বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. মইন উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, “পার্বত্য এলাকার দীর্ঘদিনের স্থিতিশীলতা ও সুষম উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের কোনো বিকল্প নেই। আমরা আশা করি, আপামর জনসাধারণের এই যৌক্তিক দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং তাঁকে দ্রুত মন্ত্রিত্বে পুনর্বহাল করবেন।”
স্মারকলিপি প্রদান শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, তাঁরা সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। পার্বত্য অঞ্চলের শান্তি ও অগ্রগতির স্বার্থে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত সাড়া মিলবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ১৫, ২০২৫
ডিসেম্বর ৪, ২০২৪
জুন ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।