এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
শুক্রবার রাতে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজের আয়োজন করা হয়। এতে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শনিবার পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে বলা হয়, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের আইনসভার মধ্যে পারস্পরিক যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও বোঝাপড়ার এক নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সংসদীয় কূটনীতিকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে বর্তমানে দেশটি সফর করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটাই প্রথম পাকিস্তান সফর হওয়ায় দেশটির পক্ষ থেকে এই সফরকে ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।