নোয়াখালীর বেগমগঞ্জে খামারিদের নিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১১:২৭ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীর বেগমগঞ্জে খামারিদের নিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, টিকাদান ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সভাপতিত্বে সভায় প্রধান সভাপতি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হারুন, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন খামারি ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী, নিরাপদ ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে খামারিদের প্রযুক্তিগত সহায়তা, রোগ প্রতিরোধ, উন্নত জাত সম্প্রসারণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে প্রাণিসম্পদ দপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।