এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল্লাহ গালিব। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী ও উপজেলা বিএনপির সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমেটির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন জাফর, সাংবাদিক আব্দুস সালাম মোল্লা ও খামারি জয়ন্তী বিশ্বাসসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উন্নয়নে গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনায় আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদ সেবার পরিধি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৬ নভেম্বর, ২০২৬
বরিশাল | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।