ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৬:৫৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

ফরিদপুর থেকে প্রকাশিত ‘দৈনিক দিনপত্র’ পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের ‘ক্যাফে নিমন্ত্রণ’-এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দৈনিক দিনপত্রের প্রকাশক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে পত্রিকার উন্নয়ন, প্রচার-প্রসার, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার পেশাগত মান বজায় রেখে বস্তুনিষ্ঠ ও গণমুখী সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের করণীয় তুলে ধরা হয় সভায়।

সম্মেলনে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি লিটন বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি আবুল বাসার, সদরপুর উপজেলা প্রতিনিধি মো. কবির হোসেন, নগরকান্দা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, মধুখালী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন এবং বোয়ালমারী উপজেলা প্রতিনিধি আলামিন হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দৈনিক ভোরের রানার’-এর গোপালগঞ্জ প্রতিনিধি বদরুল এবং চরভদ্রাসনের ফতেহাবাদ প্রতিনিধি লিয়াকত হোসেন লাভলু।

সম্মেলনে বক্তারা বলেন, সমাজের বাস্তব চিত্র ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরাই একজন সংবাদকর্মীর মূল কাজ। পত্রিকার সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল করা, দ্রুত সঠিক তথ্য সংগ্রহ ও পরিবেশন এবং প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সমন্বয় বৃদ্ধির বিষয়ে সকলে একমত পোষণ করেন। পরিশেষে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।