এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এতে রোয়াক্যং স্কুলের ৮৭ জন শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পরামর্শে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর রোয়াক্যং শিক্ষা প্রকল্পের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
অভিযানে অংশগ্রহণকারীরা থানচি বাসস্টেশন, উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ, স্বাস্থ্য কমপ্লেক্স এবং থানচি স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় যত্রতত্র ফেলে দেওয়া একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে বস্তায় ভরা হয় এবং পরে তা নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক বিদ্যাপূর্ণ চাকমা, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মারমা, সুপারভাইজার হালিরাম ত্রিপুরা, রোয়াক্যং স্কুলের শিক্ষিকা চেরি ত্রিপুরা ও হ্লায়ইচিং মারমা। এ ছাড়া বিদ্যালয়ের ৮৭ জন কোমলমতি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে অংশ নিয়ে পরিবেশ পরিচ্ছন্ন করতে ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, পাহাড়ি এলাকায় পরিবেশ দূষণ রোধ, মশার প্রজননস্থল নির্মূল এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।