যেভাবে গ্রেপ্তার হলেন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

অনলাইন ডেস্কঃ
২৩ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম
শেয়ার করুন:
যেভাবে গ্রেপ্তার হলেন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সুইডেন আসলামের। সে অনুযায়ী তিনি বিমানবন্দরে উপস্থিত হন। তবে ইমিগ্রেশন পার হওয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারিতে তিনি ধরা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।