এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এদিন মিছিলটি কাউখালীর চিরাপাড়া অটোস্ট্যান্ডের আমতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, “পিরোজপুরের সাধারণ জনগণ, ব্যবসায়ী ও কৃষক সমাজ শান্তির পক্ষে ঐক্যবদ্ধ। আমরা শান্তিপ্রিয় পিরোজপুর তথা গোটা বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সহিংসতা বরদাশত করব না।”
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দল ও সরকার সংযম বজায় রেখে চলছে। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না; সবাইকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে।”
বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শাসনের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। তবুও আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং প্রকৃত অপরাধীদের বিচার প্রচলিত আইনের মাধ্যমেই সম্পন্ন হোক।”
একই সঙ্গে অতীতে নাশকতা ও সহিংসতায় জড়িতদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, “কেউ যাতে নতুন করে কোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসনকে যথাযথ ও কঠোর পদক্ষেপ নিতে হবে।”
গণতন্ত্র সুরক্ষায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি অতীতেও গণতন্ত্র পুনরুদ্ধারে যেকোনো আন্দোলন ও সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতেও দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করে যেতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
ঢাকা | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।