এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের ‘শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি’ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সব রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মাঝে পারস্পরিক সমন্বয় প্রয়োজন।” যেকোনো সংকটকালীন মুহূর্তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে তিনি জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কৌশলগত পয়েন্টগুলোতে পুলিশের তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানোর নির্দেশনা দেন। একই সঙ্গে জেলায় নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, এসআরবি বরিশাল-৮-এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল ইসলাম। এছাড়াও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ আলী, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।
অক্টোবর ২৫, ২০২৬
অক্টোবর ১, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
ঢাকা | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।