এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, রোগটি ইতিমধ্যে শরীরের চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) পৌঁছেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নিজের এই শারীরিক অবস্থার কথা জানান তিনি। টকশোতে আবেগাপ্লুত কণ্ঠে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, আমার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
ওই আলোচনায় নিজের অসুস্থতার পাশাপাশি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, দলের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ অবস্থান নিয়েও কথা বলেন তিনি।
আইভীর কারাভোগ ও নারায়ণগঞ্জের রাজনীতি
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান দাবি করেন, মেয়র হওয়ার পর আইভী নিজেকে ‘সবার মেয়র’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিয়েও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দলীয় দুর্বলতা নিয়ে ক্ষোভ
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই সংসদ সদস্য। তার মতে, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি এবং কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।
দলের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
বিএনপি ও ব্যক্তিগত স্মৃতিচারণ
টকশোতে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। শামীম ওসমান দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে।
আলোচনার একপর্যায়ে নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কথা তুলে ধরে ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।