বান্দরবানের রুমায় সেনাবাহিনীর পশুপালনবিষয়ক প্রশিক্ষণ

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন:
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর পশুপালনবিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের রুমায় দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি লালন-পালন ও পরিচর্যাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে জোন সদরে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে স্থানীয় প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, উপযুক্ত বাসস্থান তৈরি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রুমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের পশুপাখির সুষম খাদ্য সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান, রোগের লক্ষণ শনাক্তকরণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন লেফটেন্যান্ট আবু দাঊদ মোঃ ইমাদ উদ্দীন আওয়াব (কিউএম, ৩৬ বীর)।

সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আগ্রহ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের উৎস তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।