রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১২:৩০ এএম
শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে এ ঘটনা ঘটে। দুপুর থেকেই সেখানে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিং’ নামের যাত্রীবাহী বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় ও পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তিনি বলেন, ‘বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।