এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরের দিকে ডিএনসিসির অঞ্চল-৮-এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় এই ঘটনা ঘটে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ‘নেপচুন এক্সেসরিজ’ নামে একটি তৈরি পোশাক কারখানার ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছোটেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। কিন্তু সেখানে পৌঁছানোর পর হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, হামলায় ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখানো হবে।
ঘটনার পর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে যান ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং এই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মার্চ ২৯, ২০২৪
জুলাই ২৩, ২০২৫
জুন ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।