সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের চার প্রবাসীর মরদেহ দেশে, শোকার্ত স্বজনরা বাড়ির পথে

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পিএম
শেয়ার করুন:
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের চার প্রবাসীর মরদেহ দেশে, শোকার্ত স্বজনরা বাড়ির পথে

সৌদি আরবে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার চার প্রবাসীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) বিমানবন্দর থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো গ্রহণ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন শোকাহত স্বজনরা।

জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সকালে মরদেহগুলো বহনকারী ফ্লাইটটি দেশে পৌঁছায়। সেখানে কফিনবন্দী প্রিয়জনদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাঁদের আহাজারিতে বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো নিয়ে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হন। 

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহগুলো এলাকায় পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। 

এদিকে জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে আগুনে পুড়ে চার তরুণের এমন অকাল মৃত্যুতে নিহতদের পরিবার ও পুরো আত্রাই উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন গ্রামবাসী ও নিহতের স্বজনরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।