এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে আসামিদের কাছ থেকে প্রায় ১৪ হাজার ইয়াবা বড়ি, ৪২ কেজি গাঁজা ও ১০ বোতল বিদেশি মদ (হুইস্কি) উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন কুমিল্লার পুলিশ সুপার। এই নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র্যালির পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৯৫৮টি ইয়াবা বড়ি, ৪২ কেজি গাঁজা এবং ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে আসামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে ছিনতাই প্রতিরোধে পরিচালিত পুলিশের অপর এক বিশেষ অভিযানে আরও তিনজন ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের সাঁড়াশি অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মার্চ ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।