এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইয়াসিন খান ওরফে কালা ইয়াসিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (র্যাব/এসআরবি-৮, বরিশাল)।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালা ইয়াসিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ ওরফে সোমেদ খানের ছেলে।
অভিযানিক দল সূত্রে জানা গেছে, ইয়াসিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে (জিআর মামলা নং- ১৪/২৬ এবং ২৪৭/২৬)। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবনযাপন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কৌশল প্রয়োগ করে নিজ বাড়ির এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইয়াসিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ডিসেম্বর ১০, ২০২৫
অক্টোবর ২১, ২০২৬
অক্টোবর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।