এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "বছরজুড়ে বা বারবার ফেল করার ধারাবাহিকতা চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অযথা কালক্ষেপণের কোনো সুযোগ সরকার রাখবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার ধারায় অন্তর্ভুক্ত করা হবে।" ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. মিলন বলেন, সমাজে নৈতিকতার চরম অবক্ষয় দেখা দিয়েছে এবং এ অবস্থা থেকে উত্তরণ জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকেই নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে আদর্শ ও নৈতিকভাবে গড়ে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ আয়োজন করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়গুলোতে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।
জুলাই ১২, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।