এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটি সফরে যাওয়ার পথে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। এ সময় জেলা পরিষদের সদস্য মো. মামুনুর রশীদ ও উথোয়াই মং মারমা, সংসদ সদস্যের প্রতিনিধি মো. দিলদার হোসেন ও মংসুইপ্রু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন চিৎমরম বৌদ্ধ বিহারে প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটে। নদীবেষ্টিত এই বিহারে পৌঁছাতে দর্শনার্থী ও পুণ্যার্থীদের সাম্পানে করে কর্ণফুলী নদী পার হতে হয়। তবে দীর্ঘদিন ধরে এই ঘাটের অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি হ্রাস পেলে ঘাটের সিঁড়ি থেকে পানির উচ্চতার ব্যবধান প্রায় ৪০ ফুটেরও বেশি হয়ে দাঁড়ায়। এর ওপর ঘাটের বর্তমান সিঁড়িগুলোও জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে নারী, শিশু ও প্রবীণ পুণ্যার্থীদের চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্য দিয়ে নদী পারাপার হতে হয়।
পরিদর্শনকালে পুণ্যার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে ঘাটটির আধুনিকায়ন, সিঁড়ি সংস্কার এবং নিরাপদ যাতায়াতের বিকল্প ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এদিকে, চিৎমরম ঘাট পরিদর্শনের আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যাঙছড়ি বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
ফেব্রু ১৭, ২০২৬
মে ২৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ২৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।