ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগের লিখিত পরীক্ষা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের (পিইটি) সব ধাপে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। 

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ভারপ্রাপ্ত) আসমা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

এ ছাড়া নিয়োগ কার্যক্রমে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।