এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বহুল প্রতীক্ষিত ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সমাবর্তনের নতুন তারিখের আনুষ্ঠানিক ঘোষণা দেন উপাচার্য।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, সমাবর্তনের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২০২৭ সালের ২৪ জানুয়ারি। তবে ওই সময় সরকার ঘোষিত পবিত্র শব-ই-বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে এবারের সমাবর্তন সফলভাবে সম্পন্ন হবে।
এবারের সমাবর্তনের বিশেষ আয়োজন সম্পর্কে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের একাডেমিক মেধার স্বীকৃতি হিসেবে প্রবর্তন করা হয়েছে ‘রাষ্ট্রপতি পদক’। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিট গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের এই পদক দিয়ে সম্মানিত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েট, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের সার্বিক স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সমাবর্তন উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে পুরো ক্যাম্পাসজুড়ে কঠোর শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, ৩য় সমাবর্তনে অংশ নিতে ইতিমধ্যে ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাফল্যের চিত্র দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে সমাবর্তনের যথাযথ প্রচার ও প্রসারে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
আগস্ট ২১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।